| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 02-05-2026 ইং
  • 125 বার পঠিত
শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত


নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (০১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুঃ আব্দুর রহিম, শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনূর মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল গফুর, শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান এবং সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসানসহ অন্যান্যরা।

বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, টেকসই উন্নয়নের জন্য শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ