| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুর আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলে প্লে ও নার্সারির অভিভাবক সমাবেশ সম্পন্ন:

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 07-10-2026 ইং
  • 4723 বার পঠিত
শিবপুর আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলে প্লে ও নার্সারির অভিভাবক সমাবেশ সম্পন্ন:
ছবির ক্যাপশন: মতবিনিময় সভা

শিবপুর আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলে প্লে ও নার্সারির অভিভাবক সমাবেশ সম্পন্ন:


শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলে প্লে ও নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-হেরা ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জনাব মোস্তাফিজুর রহমান কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও মোল্লা কিং-এর স্বত্বাধিকারী জনাব কাওসার খান এবং শিবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব কে এম আবু রায়হান,স্কুলের কো-অর্ডিনেটর জনাব মঞ্জুর হোসাইন। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এস এইচ শাকিল মোল্লা।

 

সমাবেশে প্লে ও নার্সারি শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সামগ্রিক বিকাশ নিয়ে আলোচনা করা হয়। এ সময় অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে তাদের মতামত তুলে ধরেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরিবেশের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও গঠনমূলক পরামর্শ প্রদান করেন।

অভিভাবকদের মতামতকে গুরুত্ব দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত করার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের প্রাথমিক শিক্ষাজীবনকে আনন্দময় ও ফলপ্রসূ করতে বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে আগামী ২০২৭ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও সুন্দর ও পরিকল্পিতভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সমাবেশে অতিথিরা আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রমে অভিভাবকদের সহযোগিতা ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

অভিভাবক সমাবেশটি পারস্পরিক মতবিনিময়, পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনার মধ্য দিয়ে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ