দৈনিক শিবপুর দর্পণ একটি অনলাইন সংবাদমাধ্যম। শিবপুরসহ নরসিংদী জেলা এবং দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
আমরা স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি, সংস্কৃতি, খেলাধুলা, রাজনীতি ও জাতীয়-আন্তর্জাতিক বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করি। বিশেষ করে শিবপুরের মাটি ও মানুষের কথা তুলে ধরে এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতা আমাদের অঙ্গীকার। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি।
দৈনিক শিবপুর দর্পণ বিশ্বাস করে, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আমাদের স্লোগান: শিবপুরের মাটি ও মানুষের কথা বলে।
ওয়েবসাইট: https://shibpurdorpon.com