| বঙ্গাব্দ
ad728
ad728

রেলস্টেশনে নিহত মা, ছেলের পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 02-06-2026 ইং
  • 613 বার পঠিত
রেলস্টেশনে নিহত মা, ছেলের  পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

রেলস্টেশনে নিহত মা, ছেলের  পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক


নরসিংদী রেলস্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন নরসিংদী জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সাথী বেগম (২৭) এবং তার ১৮ মাস বয়সী শিশু সন্তান সাফওয়ান ওরফে হাসেন।

জানা যায়, দুর্ঘটনায় মা ও শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সাথী বেগম ছিলেন সুজন মিয়ার স্ত্রী। এ ঘটনায় পরিবারটি গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ জুন রবিবার বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া নিহতদের পরিবার প্রধান সুজন মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় জেলা প্রশাসক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও জেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন। স্থানীয় বাসিন্দারা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহত মা ও শিশুর আত্মার মাগফিরাত কামনা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং রেলস্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি উঠেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ