| বঙ্গাব্দ
ad728
ad728

অতিরিক্ত ওজনের মিষ্টির কার্টনে মিষ্টি বিক্রির দায়ে শিবপুরে ২ ব্যবসায়ীকে ৯০০০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 27-07-2026 ইং
  • 134 বার পঠিত
অতিরিক্ত ওজনের মিষ্টির কার্টনে মিষ্টি বিক্রির দায়ে শিবপুরে ২ ব্যবসায়ীকে ৯০০০ হাজার টাকা জরিমানা
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

অতিরিক্ত ওজনের মিষ্টির কার্টনে মিষ্টি বিক্রির দায়ে শিবপুরে ২ ব্যবসায়ীকে ৯০০০ হাজার টাকা জরিমানা


নিজস্ব প্রতিবেদক:


নরসিংদী জেলার শিবপুর উপজেলার মুনসেফেরচর (ইটাখোলা) বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক বাজার তদারকি অভিযান পরিচালিত করে ২ মিষ্টি ব্যবসায়ীকে ৯০০০/

(নয় হাজার টাকা) জরিমানা করা হয়।


২৭ জুলাই ২০২৬ (সোমবার) বেলা ১২:১৫ মিনিটে অনুষ্ঠিত এই অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান।


অভিযানকালে মিষ্টি বিক্রি ও সরবরাহের ক্ষেত্রে ভোক্তাকে প্রতিশ্রুত ওজনের চেয়ে কম দেওয়ার উদ্দেশ্যে ভারী ওজনের কার্টন ব্যবহার এবং সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া মানুষের জীবন বা স্বাস্থ্যের ক্ষতি হতে পারে—এমন অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে 'ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯'-এর বিভিন্ন ধারায় দুইজন মিষ্টি ব্যবসায়ীকে সর্বমোট ৯,০০০ (নয় হাজার) টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

অভিযানে সহায়তায় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ, নিরাপদ খাদ্য পরিদর্শক (অতিরিক্ত দায়িত্বে) মোঃ মোবারক হোসেন এবং নরসিংদী জেলা পুলিশ লাইন্সের একটি চৌকস পুলিশ দল।

সহকারী পরিচালক মোঃ মাহমুদুর রহমান জানান, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ