| বঙ্গাব্দ
ad728
ad728

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট দুই জন মাদকসেবীকে জেল জরিমানা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 29-03-2026 ইং
  • 20785 বার পঠিত
নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট     দুই জন মাদকসেবীকে জেল জরিমানা
ছবির ক্যাপশন: নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট দুই জন মাদকসেবীকে জেল জরিমানা

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট 

  দুই জন মাদকসেবীকে জেল জরিমানা 


মানজুর হোসাইন (শিবপুর)


নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট

 ২৮ মার্চ ২০২৬ ইং শনিবার রাত ১১.৫০ মিনিটে সহকারী কমিশনার (ভূমি )মোহা: আবদুর রহীম এর নেতৃত্বে,মোবাইল 

 কোর্ট অভিযান পরিচালনাকালে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের সোনাকুড়া এলাকায় ০২ জন মাদকসেবী   মোঃ আসাদ (২৫) এবং রায়হান (৩২)কে মাদক এবং  মাদকসেবনের সরঞ্জামসহ আটক করা হয়।

তারা মাদকসেবনের বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মোবাইল কোর্টের নিকট মুচলেকা প্রদান করেন। 


স্থানীয় জনসাধারণ জানান, এরা মাদক সেবী।দুইজন প্রায়শই মাদক সেবন করে। এর  কারণে সমাজে জনবিরক্তির ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।  


অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০/- দুই শত টাকা মাত্র) অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানে শিবপুর মডেল থানার পুলিশের একটি চৌকশ দল  মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করে।

মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন,শিবপুর কঠোর অবস্থানে রয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়,ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসুন, সকলে মিলে একটি মাদকমুক্ত সমাজ বিনির্মানে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ