লাইসেন্স না থাকায় শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, জরিমানা
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে মোবাইল কোর্ট। এ সময় প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।সোমবার (১২ অক্টোবর) দুপুরে শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসতানসির বিল্লাহ এবং শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |