আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে মুসলিমদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। সোমবার (১৮ মে) সন্ধ্যায় কক্সবাজারের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
ফলে মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে জিলহজ মাস গণনা শুরু হবে এবং ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় দেশের সব জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ছাড়াও বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এই অবস্থায় মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এই প্রেক্ষিতে আগামী ১০ জিলহজ বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |