| বঙ্গাব্দ
ad728
ad728

ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গৃহহীনকে ঘর উপহার:

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 18-07-2026 ইং
  • 2481 বার পঠিত
ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গৃহহীনকে ঘর উপহার:
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

ইউনিয়ন জামায়াতের উদ্যোগে গৃহহীনকে ঘর উপহার:


নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জামায়াতে ইসলামী চক্রধা ইউনিয়ন শাখার উদ্যোগে ঘুসুরটেকে  জনাব নুরুজ্জামানকে একটি চার চালা টিনের ঘর উপহার দেন।  জনাব নুরুজ্জামান দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে তার স্ত্রী ও চার সন্তান নিয়ে অতি কষ্টে  দিন যাপন করতে ছিলেন। 

বিষয়টি স্থানীয় জামায়াত নেতৃবৃন্দের দৃষ্টিগোচর হলে চক্রধা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ঘরটি করে দেয়ার সিদ্ধান্ত নেন।  অবশেষে একটি চারচালা টিনের ঘর নির্মাণ করে দেন। উক্ত ঘরটি আজ ১৮ জুলাই রোজ শনিবার বিকালে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন  বাংলাদেশ জামায়াতে ইসলামির শিবপুর উপজেলার আমির মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসার। এ সময় উপস্থিত ছিলেন চক্রধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোঃ মোস্তফা ফিরোজী, ইসলামী ছাত্রশিবিরের শিবপুর উপজেলার সভাপতি মাহফুজ আদনান, স্থানীয় জামাত নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


ঘর উপহার পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জনাব নুরুজ্জামান বলেন দীর্ঘদিন ধরে আমি একটি ঘরের জন্য অনেক কষ্ট করেছি। আমার থাকার মত ভাল কোন ঘর ছিল না। স্ত্রী ও চার সন্তান নিয়ে অনেক কষ্টে একটি ভাঙ্গা ঘরে আমি থেকেছি।বৃষ্টির দিন বৃষ্টি হওয়ার সাথে সাথে আমার ঘরে পানি ঢুকতো। আমি স্থানীয় জামাতের নেতাদের সাথে কথা বললে তারা দ্রুত ব্যবস্থা করেন। এজন্য আমি জামায়াতে ইসলামীর কাছে কৃতজ্ঞ । আমি দোয়া করি আল্লাহ যেন জামায়াতে ইসলামি এবং তাদের লোকদেরকে উত্তম বিনিময় দান করেন। 

জামাত আমির বলেন মানবতার সেবাই হলো জামাযাতে ইসলামীর মূল লক্ষ্য। আমরা বিষয়টি জানার পর আমাদের সাধ্যমত দ্রুত সময়ের মধ্যে জনাব নুরুজ্জামানকে একটি চার চালা টিনের ঘর উপহার দিতে পেরেছি। এ জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। জামায়াত সব সময মানবতার কল্যানে অসহায়দের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ