| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে এডুকেয়ার ফাউন্ডেশন এর বৃত্তি প্রাপ্তদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 22-05-2026 ইং
  • 3219 বার পঠিত
শিবপুরে এডুকেয়ার ফাউন্ডেশন এর  বৃত্তি প্রাপ্তদের সম্বর্ধনা অনুষ্ঠান  অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে এডুকেয়ার ফাউন্ডেশন এর  বৃত্তি প্রাপ্তদের সম্বর্ধনা অনুষ্ঠান  অনুষ্ঠিত 


মানজুর হোসাইন,শিবপুর


শিবপুরে এডুকেয়ার ফাউন্ডেশন এর বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহিল মামুন নিলয় কেন্দ্রীয় সদস্য,জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) ও  ম্যানেজিং ডিরেক্টর অর্কেস্টা গ্রুপ, ঢাকা। 

২২ মার্চ  রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় শিবপুরের বানিয়াদিতে  আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডুকেয়ার ফাউন্ডেশন এর মহাপরিচালক ও আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক  জনাব মোঃ আসাদুজ্জামান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এডুকেয়ার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা মাওলানা মোস্তাফিজুর রহমান কাউসার। অনুষ্ঠান উদ্বোধন করেন আব্দুল্লাহ খান (মামুন) ম্যানেজিং ডিরেক্টর,এম এস  ইন্টারন্যাশনাল লিমিটেড, ঢাকা। 

এডুকেয়ার ফাউন্ডেশনের পরিচালক জনাব মোঃ আবুল হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক খাদেম রসূল সরকার, বিভাগীয় প্রধান, হিসাব বিজ্ঞান বিভাগ, আব্দুল মান্নান ভূঁইয়া বিশ্ববিদ্যালয় কলেজ ও সভাপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, নরসিংদী জেলা,জনাব মোঃ ফারুক হোসেন, সহকারী অধ্যাপক, শহীদ আসাদ কলেজ, শিবপুর, জনাব এডভোকেট শামীম আহমেদ খান, সরকারি পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) জজ কোর্ট, নরসিংদী, জনাব শহিদুল্লাহ রিকাবদার, সভাপতি, আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুল, 

জনাব আব্দুর রহমান ভূঁইয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জনাব আতাউর রহমান, সহযোগী অধ্যাপক লাখপুর শিমুলিয়া ডিগ্রী কলেজ, জনাব অজয় কুমার দাস, সাবেক সিনিয়র শিক্ষক পুটিয়া উচ্চ বিদ্যালয়,জনাব কে এম আবু রায়হান,সমাজসেবা অফিসার শিবপুর প্রমুখ। 


উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর ২০২৫ শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এডুকেয়ার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট ৭৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫৯ জন ট্যালেন্টপুলে এবং ১৭৩জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়।

বৃত্তি প্রাপ্তদের মাঝে নগদ অর্থ,সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ