| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে ১২ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ, বি এন পির নেতার হুমকির মুখে ভুক্তভোগী পরিবার।

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 26-05-2026 ইং
  • 1889 বার পঠিত
শিবপুরে ১২ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ,  বি এন পির নেতার হুমকির মুখে ভুক্তভোগী পরিবার।
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে ১২ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ,

বি এন পির নেতার হুমকির মুখে ভুক্তভোগী পরিবার। 

শিবপুর প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর উপজেলার শেরপুর গ্রামে এক দরিদ্র পরিবারের ১২ বছরের শিশু মনিকা ধর্ষণের শিকার হয়েছে। ঘটনায় জড়িত দুই যুবক আরিফ ও আলমগীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


ঘটনার বিবরণে জানা যায়, মেয়েটি গত কিছুদিন আগে রাত ৮টার দিকে মাদরাসা থেকে বাড়িতে ফেরার পথে আরিফ ও আলমগীর তাকে মুখ চেপে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর ধর্ষকরা মেয়েটিকে প্রাণনাশের হুমকি দিয়ে বলে, কাউকে কিছু বললে মেরে ফেলবে। ভয়ে মেয়েটি এতদিন কাউকে কিছু জানায়নি। গত রবিবার (২৪ তারিখ) মেয়েটি পরিবারকে ঘটনা জানায়। 


তবে আলমগীরের বড় ভাই, স্থানীয় বিএনপি নেতা মিলন মেয়ের পরিবারকে একাধিকবার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হওয়ার পর ধর্ষক আরিফ, আলমগীরসহ তাদের পরিবার এলাকা ছেড়ে পালিয়ে গেছে।


মেয়ের পরিবার মেয়েকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মেলে। পরে ভিকটিমের পরিবার আরিফ ও আলমগীরের নামে শিবপুর থানায় মামলা দায়ের করেছে।

পুলিশ এখনো ধর্ষকদের গ্রেপ্তার করতে পারেনি। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ