| বঙ্গাব্দ
ad728
ad728

নরসিংদীতে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 17-03-2026 ইং
  • 12248 বার পঠিত
নরসিংদীতে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন: নরসিংদীতে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নরসিংদীতে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার


মানজুর হোসাইন 


নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার বাগপাড়া এলাকায় পৃথক স্থান থেকে শেখ শরিফ (২৭) ও মুসান্না গালিব মিম (২৮) নামে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত শেখ শরিফ ঘোড়াশাল পৌরসভার বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে। অপরদিকে মুসান্না গালিব মিম একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্না গালিব মিম বাগপাড়ার নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তিনি ফ্রিল্যান্সিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এর কিছুক্ষণ পর একই গ্রামের শেখ শরিফের পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে তার ঘরে গিয়ে দেখেন, তিনি ঝুলন্ত অবস্থায় আছেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মুসান্না গালিব মিমের মৃত্যু চার থেকে পাঁচ দিন আগে হয়েছে। তার মরদেহে পচন ধরায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। আর শেখ শরিফের মৃত্যু একই দিনে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ