| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে ছিনতাই হওয়া ট্রাকসহ ৬টি গরু উদ্ধার, আটক

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 26-05-2026 ইং
  • 1942 বার পঠিত
শিবপুরে ছিনতাই হওয়া  ট্রাকসহ ৬টি গরু উদ্ধার, আটক
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে ছিনতাই হওয়া  ট্রাকসহ ৬টি গরু উদ্ধার, আটক 

শিবপুর প্রতিনিধি:ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া গরুসহ একটি ট্রাক উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় ছিনতাই চক্রের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।


পুলিশ জানায়, ২৫ মে রাতে শিবপুর  মডেল থানা পুলিশ মহাসড়কে সন্দেহভাজন দুটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেয়। তবে সংকেত উপেক্ষা করে গাড়ি দুটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া শুরু করে।

এক পর্যায়ে ভৈরব রোডের হাজীবাগান এলাকায় ছিনতাইকারীরা একটি গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।


জিজ্ঞাসাবাদে আহত ব্যক্তিরা জানান, তারা নারায়ণগঞ্জের বাসিন্দা ও গরুর ব্যবসায়ী। নেত্রকোনা থেকে ৬টি গরু কিনে ফেরার পথে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় ছি/নতাইকারীদের কবলে পড়েন। এ সময় দুর্বৃত্তরা তাদের মারধর করে হাত-পা বেঁধে গরুসহ গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে পালিয়ে যায়।


পরে রাত  সাড়ে ৩টার দিকে শিবপুর থানা পুলিশের আরেকটি দল শাসপুর শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দিয়ে ছি/নতাইকৃত গরু ও ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে।


এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— মোঃ সুমন মুন্সি (২৯), মোঃ মাসুদ মিয়া (২৩), লাল মিয়া (৩৬) ও মোর্শেদ আলী (৩৮)। এছাড়া এই চক্রের আরও ৬ সদস্যের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন তাপস মিয়া (৪৫), খোকন (৩৮), সোহাগ মিয়া (৩২), রুস্তুম (৩৫), ফেরদৌস (৩৮) এবং রমজান ওরফে কালা (৪০)।


উদ্ধারকৃত গরু ও ছি/নতাইয়ে ব্যবহৃত গাড়ি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ওসি মোঃ কোহিনুর মিয়ার সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান, প্রায় দেড় ঘন্টা তাদের পিছনে ছুটে অনেক কষ্টে এদের আটক করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ