| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে গরিব কৃষকের ধান কেটে দিলেন উপজেলা জামাত আমীরের নেতৃত্বে জামায়াতের কর্মীরা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 09-05-2026 ইং
  • 7107 বার পঠিত
শিবপুরে গরিব কৃষকের ধান কেটে দিলেন  উপজেলা জামাত আমীরের নেতৃত্বে জামায়াতের কর্মীরা
ছবির ক্যাপশন: ধান কাটার দৃশ্য

শিবপুরে গরিব কৃষকের ধান কেটে দিলেন

উপজেলা জামাত আমীরের নেতৃত্বে জামায়াতের কর্মীরা


নিজস্ব প্রতিবেদক


মানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণের কর্মীরা। 

দুলালপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের অসুস্থ কৃষক নুরুল ইসলাম পাঠানের ধান কেটে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণের নেতাকর্মীরা।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে স্বশরীরে মাঠে নেমে ধান কাটার কাজে অংশগ্রহণ করেন এবং কর্মীদের উৎসাহিত করেন।

তিনি বলেন, সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই একজন প্রকৃত মানবিক কর্মীর দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো বিপদগ্রস্ত কৃষক ভাইয়ের পাশে দাঁড়াতে তিনি সকল কর্মীদের আহ্বান জানান।

ধান কাটায় অংশগ্রহণ করেন: সোলাইমান মেম্বার, মোশাররফ ফকির, মাছুম ফকির, রাশেদ ফকির, বিল্লাল ফকির, এবাদুল্লাহ্, রেজাউলসহ আরও অনেক কর্মী ভাই।

মানুষ মানুষের জন্য — এই মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ