| বঙ্গাব্দ
ad728
ad728

৩৯০ বোতল ইসকফ সিরাপ সহ চুনারুঘাটে শিবপুরের দুই মাদক ব্যবসায়ী আটক

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 14-07-2026 ইং
  • 4002 বার পঠিত
৩৯০ বোতল ইসকফ সিরাপ সহ চুনারুঘাটে  শিবপুরের দুই মাদক ব্যবসায়ী আটক
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

৩৯০ বোতল ইসকফ সিরাপ সহ চুনারুঘাটে

শিবপুরের দুই মাদক ব্যবসায়ী আটক


নিজস্ব প্রতিবেদক


হবিগঞ্জের চুনারুঘাটে র‌্যাব-৯ এর অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ নরসিংদীর শিবপুরের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।


শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯, সিলেটের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


গ্রেফতার ব্যক্তিরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার মিরারগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৩) এবং দত্তেরগাঁও গ্রামের জিলন মৃধার ছেলে মো. ফয়সাল মৃধা (২৫)।


র‌্যাব জানায়, শুক্রবার সকালে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক নিয়ে হবিগঞ্জ শহরের দিকে যাওয়া হচ্ছে।


এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উবাহাটা এলাকায় শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কে চেকপোস্ট স্থাপন করেন। একপর্যায়ে সন্দেহভাজন প্রাইভেটকারটিকে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রাইভেটকারে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে গাড়ির চারটি দরজার সাইড বোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৯০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক, প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ