| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে সরকারি অফিসে স্বামীর বদলে দায়িত্ব সামলাচ্ছেন স্ত্রী! একই স্টেশনে ২৫ বছর পার ফজলে এলাহির

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 07-05-2026 ইং
  • 7431 বার পঠিত
শিবপুরে সরকারি অফিসে স্বামীর বদলে দায়িত্ব সামলাচ্ছেন স্ত্রী! একই স্টেশনে ২৫ বছর পার ফজলে এলাহির
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে সরকারি অফিসে স্বামীর বদলে দায়িত্ব সামলাচ্ছেন স্ত্রী! একই স্টেশনে ২৫ বছর পার ফজলে এলাহির


নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর শিবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে অফিস সহায়ক মো. ফজলে এলাহির বিরুদ্ধে নিজ কর্মস্থলে নিজে উপস্থিত না থেকে স্ত্রী রিনা বেগমকে দিয়ে সরকারি কাজ করানোর গুরুতর অভিযোগ উঠেছে। একই স্টেশনে দীর্ঘ ২৫ বছর ধরে কর্মরত থাকার সুবাদে গড়ে ওঠা একচ্ছত্র আধিপত্যের কারণেই এমন অনিয়ম সম্ভব হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।


অনুসন্ধানে জানা গেছে, অফিস সহায়ক মো. ফজলে এলাহি নিয়মিত অফিসে না এসে তার পরিবর্তে তার স্ত্রীকে বসিয়ে রাখছেন। তার স্ত্রীই অফিসের দাপ্তরিক ফাইলের কাজ থেকে শুরু করে আগত সেবাগ্রহীতাদের সেবা প্রদান করছেন। সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মচারী না হয়েও একজন বহিরাগত ব্যক্তির এভাবে দাপ্তরিক কাজ পরিচালনা করা সরকারি কর্মচারী আচরণ বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।


অভিযোগ রয়েছে, মো. ফজলে এলাহি দীর্ঘ ২৫ বছর ধরে একই কর্মস্থলে কর্মরত আছেন। সাধারণত সরকারি চাকরিতে নির্দিষ্ট সময় পর বদলির নিয়ম থাকলেও, তিনি আড়াই দশক ধরে এখানে অবস্থান করছেন। দীর্ঘ সময় একই স্থানে থাকার ফলে তিনি স্থানীয়ভাবে একটি প্রভাব বলয় তৈরি করেছেন, যার সুযোগ নিয়ে তিনি সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে স্ত্রীকে দিয়ে কাজ করাচ্ছেন।


অফিসে সেবা নিতে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, "আমরা অনেক দিন ধরেই দেখছি ফজলে এলাহি সাহেবকে না পেয়ে তার স্ত্রীর কাছ থেকে সহযোগিতা নিতে হচ্ছে। এটি সরকারি নিয়ম কি না আমাদের জানা নেই, তবে বিষয়টি দেখতে দৃষ্টিকটু।"


সরকারি চাকুরির বিধিমালা অনুযায়ী, একজনের নিয়োগপ্রাপ্ত পদে অন্য কোনো ব্যক্তির দায়িত্ব পালন করার কোনো সুযোগ নেই। এটি চরম 'অসদাচরণ' এবং 'কর্তব্যে অবহেলা' হিসেবে গণ্য হয়। সেই সাথে একই স্টেশনে দীর্ঘদিন অবস্থান করাও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।


সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে রিনা বেগমকে জিজ্ঞেস করলে বলেন, আমার স্বামী অসুস্থ। তাই আমি দায়িত্ব পালন করছি। সেটা জেলা অফিসও জানে।


এ ব্যাপারে অভিযুক্ত অফিস সহায়ক মোঃ ফজলে এলাহি বলেন, শিবপুর মহিলা বিষয়ক কর্মকর্তা বদলি হয়ে যাওয়ার আগে রোকসানা ম্যাডাম বলে গেছেন যে কয়দিন আছি স্বামী স্ত্রী মিলে দায়িত্ব পালন করে যেতে।


নরসিংদী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ:দা:) জেরিন সুলতানা বলেন, আমি এই ব্যাপারে অবগত নই। তবে বিষয়টি আমি দেখতেছি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ