দৃষ্টিনন্দন মসজিদের সামনে নর্দমা, মসজিদের সৌন্দর্যকে নষ্ট করছে
মানজুর হোসাইন
নরসিংদীর শিবপুর কলেজ গেইটের উত্তর পাশে অবস্থিত দৃষ্টিনন্দন শিবপুর মডেল মসজিদ।
মসজিদের সৌন্দর্য যে কারো মন কাড়ে। কিন্তু এই মসজিদের সৌন্দর্যকে বিঘ্নিত করছে মসজিদের সামনে ছোট জলাশয়। এই জলাশয়ে পলিথিন প্লাস্টিকের বোতল সহ নানা প্রকার ময়লা আবর্জনা ফেলার ফলে এটি রীতিমত একটি নর্দমায় পরিণত হয়েছে।
যা মসজিদের সৌন্দর্যকে ম্লান করে দিয়েছে।
অথচ এই জলাশয়টি মসজিদের সৌন্দর্যকে আরো অনেক গুনে বাড়িয়ে দিতে পারতো।
যদি জলাশয়কে পরিষ্কার রেখে সুন্দর দৃষ্টিনন্দন একটি ফোয়ারা স্থাপন করা যেত।
মসজিদের মুসল্লিদের দাবি এটি সরকারি স্থপনা জলাশয়টি ও সরকারি জায়গা।তাই সরকারিভাবে উদ্যোগ নিয়ে এই জলাশয়কে সঠিকভাবে সংরক্ষণ করে এটিকে দৃষ্টিনন্দন করা দরকার। বর্তমানে এটি একটি নর্দমা এবং মশার বংশ বিস্তারের ক্ষেত্র।এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |