| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 31-03-2026 ইং
  • 43313 বার পঠিত
শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবির ক্যাপশন: শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শিবপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মানজুর হোসাইন (শিবপুর)

 নরসিংদীর শিবপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আউশ ধান, পাট ও তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শিবপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন। উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু: আব্দুর রহিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে করে কৃষকরা আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের বীজ ব্যবহারে উৎসাহিত হচ্ছেন, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক কৃষক উপস্থিত থেকে বিনামূল্যে বিতরণকৃত বীজ ও সার গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
খবর hi

hi

ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ