মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার ৩ হাফেজের মৃত্যু, আহত ১
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মনোহরদীতে অযু করার সময় বজ্রপাতে মাদ্রাসার তিন ছাত্র নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন। রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, মাগরিবের নামাজের আগে মাদ্রাসায় অযু করার সময় ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |