| বঙ্গাব্দ
ad728
ad728

এডভোকেট শামীম আহমেদ খানকে শিবপুর পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 30-07-2026 ইং
  • 96 বার পঠিত
এডভোকেট শামীম আহমেদ খানকে শিবপুর পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

এডভোকেট শামীম আহমেদ খানকে শিবপুর পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা 


নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এডভোকেট শামীম আহমেদ খান কে শিবপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

৩০ জুলাই রোজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা কার্যালয়ে এ ঘোষণা দেন নরসিংদী জেলা জামায়াতের নির্বাচন পরিচালক জনাব সাইয়েদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও মোল্লা টি কোং এর চেয়ারম্যান জনাব কাউসার খান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুস্তাফিজুর রহমান কাউসার, উপজেলা সেক্রেটারি জনাব আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রহমান ভূঁইয়া সহ শিবপুর পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য গত ২২ জুলাই পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের গোপন ব্যালটের ভিত্তিতে সর্বোচ্চ ভোটে জনাব এডভোকেট শামীম আহমেদ খান প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ