| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে মোবাইল কোর্ট অভিযানে দুই হাজার লিটার ডিজেল উদ্ধার, একজনের সাজা, অন্যজনকে জরিমানা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 05-04-2026 ইং
  • 17957 বার পঠিত
শিবপুরে মোবাইল কোর্ট অভিযানে দুই হাজার লিটার ডিজেল উদ্ধার, একজনের সাজা, অন্যজনকে জরিমানা
ছবির ক্যাপশন: জব্দকৃত তেল

শিবপুরে মোবাইল কোর্ট অভিযানে দুই হাজার লিটার ডিজেল উদ্ধার, একজনের সাজা, অন্যজনকে জরিমানা  


আসাদুজ্জামান আসাদ(শিবপুর)


নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়েছে। ০৫ এপ্রিল রবিবার 

দিবাগত রাত ৩.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবপুর  উপজেলার ঢাকা-সিলেট হাইওয়ে সংলগ্ন কুন্দারপাড়া এলাকায় শিবপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুঃ আব্দুর রহিমের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাইওয়ের পাশে বেশ কয়েকটি টিনের তৈরী গুদাম ঘরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত  ৮০০ লিটারের  ০৪ ব্যারেল ডিজেল, ৪০ লিটারের ০১ টি ডিজেল কনটেইনার এবং ০৫ লিটারের একটি  পেট্রোল কনটেইনারসহ সর্বমোট ৮৪৫ লিটার ডিজেল জব্দ করা হয়। 

এ সময় ঢাকা-সিলেট  হাইওয়ে সংলগ্ন বন্ধু হোটেল  এ কুন্দারপাড়া এলাকার আবু তাহেরের ছেলে   মোঃ আল-আমিন অবৈধভাবে প্রায় ৪০০ লিটার ডিজেল মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন,২০১৬ এ ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১০,০০০/= অর্থদন্ড প্রদান করা হয়।  পরবর্তীতে একইদিন পুনরায় বিকেল ৩.০০ টার পর কুন্দারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন হাইওয়ের পাশে কয়েকটি গুদাম ঘরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা: ফারজানা ইয়াসমিনের  নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।  

এসময় সহকারী কমিশনার(ভূমি), অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়াসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন। অভিযানে ০২ টি গুদামঘর হতে ৮০০ লিটার অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়। এ সময়  মজুদকারী কাউকে না পাওয়ায় কাউকে আটক করা যায়নি ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ