নরসিংদীর শিবপুরে কৃষিজমির টপ সয়েল কাটার অভিযোগ, জব্দ ভেকু মেশিন
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুরে অবৈধভাবে কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (১৮ অক্টোবর) উপজেলার চক্রধা ইউনিয়নের বিলশরণ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শামিউর রহমানের নেতৃত্বে ও শিবপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জানান, জমির মালিককে নোটিশ প্রদানসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কৃষিজমির উর্বরতা ও পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |