| বঙ্গাব্দ
ad728
ad728

নরসিংদীর শিবপুরে ২ এইচএসসি শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 18-07-2026 ইং
  • 2681 বার পঠিত
নরসিংদীর শিবপুরে ২ এইচএসসি শিক্ষার্থী  সড়ক দুর্ঘটনায় নিহত
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

নরসিংদীর শিবপুরে ২ এইচএসসি শিক্ষার্থী  সড়ক দুর্ঘটনায় নিহত 


নিজস্ব প্রতিবেদক

  নরসিংদীর শিবপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলো, শিবপুরের আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিস (২২)। নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে এবং স্বাধীনের বাড়ি বাদুয়ারচর পুরানপাড়ায়।


পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে। শনিবার তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিলো। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলো। বাজনাব এলাকায় পৌঁছলে শিবপুর গামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সাথে  মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।


শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ