| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে জুলাই শহীদ ও আহতদের স্বরণে র‍্যালি অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 16-07-2026 ইং
  • 3205 বার পঠিত
শিবপুরে জুলাই শহীদ ও আহতদের স্বরণে র‍্যালি অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: শহীদ ও আহতদের স্বরণে র‍্যালির স্থির চিত্র

শিবপুরে জুলাই শহীদ ও আহতদের স্বরণে র‍্যালি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক


কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে  জুলাই যুদ্ধে আহত ও শহীদদের স্মরণে ১১ দলীয় জোটের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামির নেতৃত্বে শিবপুর উপজেলায় এক র‍্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালির সম্মুক্ষ ভাগে ছিলেন শিবপুরের চারজন শহীদের পরিবার। 


১৬ জুলাই রোজ বৃহস্পতিবার বিকাল ৫:৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবপুর উপজেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে  র‍্যালিটি অনুষ্ঠিত হয়।র‍্যালিটি শিবপুর মডেল মসজিদ থেকে শুরু করে পাইলট স্কুল রোড দিয়ে শিবপুর বাজার পদক্ষিণ করে শিবপুর বাসস্ট্যান্ডে গিযে সংক্ষিপ্ত  সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত আমির মাওলানা মুস্তাফিজুর রহমান কাউসার সরকারকে উদ্দেশ্য করে বলেন-জুলাই অপরাধীদের অবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে, ৭০% জনগণের রায় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে, চাঁদাবাজি সহ সকল অপরাধ বন্ধ করে  ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে।অন্যথায তিনি সরকারকে বিগত জুলাই থেকে শিক্ষা নেযার উদাত্ত আহবান জানান। 

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জামাতের উপজেলা সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, কর্ম পরিষদ শিবপুর পৌরসভার আমির অধ্যাপক আব্দুর রহমান ভূঁইয়া,কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আতাউর রহমান, হোসাইন মোঃ মোস্তফা ফিরোজ, মোঃ মনজুর হোসাইন, মাওলানা বাহার উদ্দিন মাসুদ, মাওলানা আব্দুল মোমেন আইয়ুবপুরী, মোঃ জাকারিয়া ভূইয়া সহ ১১ দলের প্রমুখ নেতৃবৃন্দ।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ