| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুর আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের বিদ্যুতের তার চোর আটক

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 07-07-2026 ইং
  • 6985 বার পঠিত
শিবপুর আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের  বিদ্যুতের তার চোর আটক
ছবির ক্যাপশন: স্কুলের অফিস কক্ষে আটক চোর

শিবপুর আল-হেরা একাডেমি এন্ড হাই স্কুলের  বিদ্যুতের তার চোর আটক 


নিজস্ব প্রতিবেদক


গত ২৭ জুন দুপুর ১ ঘটিকায় আল-হেরা স্কুলের বিদ্যুতের তার চুরি হয়। স্কুলের সিসি টিভিতে ধারাণকৃত ভিডিওটি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

আজ ৭ জুলাই দুপুর ২ ঘটিকায় আল-হেরা স্কুলের সিনিয়র শিক্ষক জনাব মোখলেসুর রহমান শিবপুরের কলেজ গেইটের শহীদ মিনার এলাকায় চোরকে ঘুরাঘুরি করতে দেখে। তারপর তিনি চোরকে ধরে স্কুলে নিয়ে আসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নাম বলেছে জনি।পিতার নাম- হাসিব হোসেন এলাকা- নরসিংদী আল্লাহ চত্তর।

চুরির বিষয়ে আগে থেকে শিবপুর মডেল থানায় অভিযোগ দাযের করা ছিল।স্কুলের 

প্রধান শিক্ষক চোর ধরার বিষয়টি থানায় অবগত করালে সাথে সাথে থানা থেকে পুলিশ আসে।এবং স্কুল কর্তৃপক্ষ চোরকে পুলিশের হাতে সোপর্দ করে দেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ