শিবপুরে ২৬ মামলার আসামি ডাকাত সাইফুল ও তার সহযোগী শরীফ গ্রেফতার
আসাদুজ্জামান (শিবপুর)
শিবপুর মডেল থানা পুলিশ ২৬ মামলার আসামি ডাকাত সাইফুল ইসলাম ও তার সহযোগী শরীফ হোসেন সুমনকে গ্রেফতার করেছে। ৪ মার্চ রবিবার পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়।১৭ মার্চ দিবাগত রাতে চৈতন্যা সেভেন স্টার ফিড মিলের বৈদ্যুতিক তারের ডাকাতি মামলায় তাদেরকে আটক করা হয়েছে। শিবপুর মডেল থানার এসআই মোঃ রেজাউল করিম ও তার সহযোগীগন অভিযান চালিয়েএ দুই জন ডাকাতকে আটক করে।আটককৃত
সাইফুল পলাশ উপজেলার জয়নগর দাংগা বাজার এলাকার
খলিলুর রহমানের ছেলে ও শরীফ হোসেন সুমন নরসিংদী সদর উপজেলার মাধবদী কান্দাপাড়া এলাকার মুসা মিয়ার ছেলে।শিবপুর মডেল থানার ওসি মোঃ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |