শিবপুর, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুরে আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর রোজ সোমবার সকাল ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, পড়াশোনার অগ্রগতি, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুলের রেক্টর জনাব আহমদ হোসেন ফকির, আল-হেরা ট্রাস্টের সম্মানিত সদস্য অধ্যাপক আব্দুর রহমান ভূঁইয়া, বিদ্যালয়ের কো-অর্ডিনেটর জনাব মোঃ মানজুর হোসাইন এবং প্রধান শিক্ষক জনাব শাকিল মোল্লা।
সভায় বক্তারা শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও মানবিক মূল্যবোধ বিকাশে বিদ্যালয় ও পরিবারের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় অভিভাবকগণ গঠনমূলক সমালোচনা ও সু চিন্তিত পরামর্শ ও মতামত পেশ করেন।
এ ধরনের মতবিনিময় সভার মাধ্যমে অভিভাবকদের মতামত ও পরামর্শ গ্রহণ করে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |