নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে শিবপুর মডেল থানা পুলিশ ও নরসিংদী জেলা ঔষধ তত্ত্বাবধায়ক সিরাজুম মুনিরার সহায়তায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরিদর্শনকালে ৩টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর ধারা ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত হয়।
ধারা ৪০(গ) অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং ধারা ৪০(ঘ) অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়ের দায়ে মাষ্টার মেডিকেল হল, সেন ফার্মেসি ও রতন মেডিকেল সেন্টারকে মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করা হয় এবং প্রতিষ্ঠানের ঔষধপত্র ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। বিধিবহির্ভূতভাবে ঔষধ বিক্রয়/বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান,জনস্বার্থে ঔষধের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩-এর বিধান প্রতিপালনে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |