| বঙ্গাব্দ
ad728
ad728

দক্ষিণ কুরিয়ার রাষ্ট্রদুত শিবপুরে

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 23-07-2026 ইং
  • 1383 বার পঠিত
দক্ষিণ কুরিয়ার রাষ্ট্রদুত শিবপুরে
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

দক্ষিণ কুরিয়ার রাষ্ট্রদুত শিবপুরে


নিজস্ব প্রতিবেদক


নরসিংদীর শিবপুরে ফেয়ার ইলেকট্রনিকস স্যামসাং-এর পণ্য উৎপাদন কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত জিজুন কিম। এ সময় তিনি বাংলাদেশের শিল্পায়নে দক্ষিণ কোরিয়ার অব্যাহত সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফেয়ার ইলেকট্রনিকসকে রাষ্ট্রদূত প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় উৎপাদন ও শিল্প উন্নয়নে বাংলাদেশ-কোরিয়ার সফল একটি দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।


বুধবার দুপুরে ফেয়ার ইলেকট্রনিকসের কারখানা পরিদর্শনে উপজেলার পুটিয়া ইউনিয়নের বড়ইতলায় পৌঁছান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাংমিন জাং। তাঁদের স্বাগত জানান ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, পরিচালক মুতাসসিম দাইয়ান এবং ফেয়ার গ্রুপ ও স্যামসাং বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


কারখানা ঘুরে এসে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন রাষ্ট্রদূত জিজুন কিম, স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাংমিন জাং ও ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব।


সংবাদ সম্মেলনে জিজুন কিম বলেন, বাংলাদেশের উৎপাদন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। পরিশ্রমী জনশক্তি, সহায়ক সরকারি নীতিমালা ও কোরিয়ার প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশ একটি আঞ্চলিক উৎপাদন কেন্দ্রে পরিণত হতে পারে।


রাষ্ট্রদূত আরও বলেন, স্থানীয় মোবাইল উৎপাদনশিল্পকে সুরক্ষা দেওয়া, শুল্ক ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ করা এবং সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরভাবে বাস্তবায়ন ও কঠোরভাবে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাংমিন জাং জানান, ফেয়ার ইলেকট্রনিকসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে স্থানীয় উৎপাদন সম্প্রসারণ ও স্যামসাংয়ের বৈশ্বিক মান বজায় রাখা হবে। এআই-চালিত টিভি, গ্যালাক্সি এআই স্মার্টফোন, ‘স্মার্ট থিংকস’-এর মাধ্যমে সংযুক্ত ‘বিস্পোক’ গৃহস্থালি পণ্য নিয়ে স্যামসাং একটি সমন্বিত এআই ইকোসিস্টেম গড়ে তুলছে। এগুলো গ্রাহকদের আরও স্মার্ট, সংযুক্ত ও সুবিধাজনক জীবনধারা নিশ্চিত করবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ