| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে শিক্ষক দম্পতির বাসায় চুরি

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 15-07-2026 ইং
  • 3505 বার পঠিত
শিবপুরে শিক্ষক দম্পতির বাসায় চুরি
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে শিক্ষক দম্পতির বাসায় চুরি


নিজস্ব প্রতিবেদক:


নরসিংদীর শিবপুরে স্কুল শিক্ষক দম্পতির বসতবাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১০.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা যায়, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফরিদ উদ্দিন রিকাবদার এবং তার স্ত্রী, যিনি শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, গত বুধবার ( ১৪ জুলাই) সকালে কর্মস্থলে চলে যান। বিকেলে ধানুয়া নিজ বাড়িতে ফিরে তারা দেখতে পান, ঘরের দরজা ভেতর থেকে আটকানো। পরে পেছনের দরজা দিয়ে প্রবেশ করে দেখেন, জানালার গ্রিল কাটা এবং ঘরের কাপড়চোপড়, আলমারিসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আলমারিতে রাখা ১০.৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা, এবং নগদ ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ভুক্তভোগী বিষয়টি নিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


এ বিষয়ে ভুক্তভোগী মো. ফরিদ উদ্দিন রিকাবদার ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, চুরির ঘটনাটি থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ