| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে ভাড়া বাসায় চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 18-06-2026 ইং
  • 150 বার পঠিত
শিবপুরে ভাড়া বাসায় চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে ভাড়া বাসায় চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক


নরসিংদীর শিবপুরে নিজ ভাড়া বাসা থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত বিল্লাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ সালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন ধরে তিনি কলেজগেট এলাকার স্কুলসংলগ্ন মোহাম্মদ আলীর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসার একটি কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শিবপুর থানার উপ-পরিদর্শক মামুন ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে সেটি খোলা হয়নি। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মামুন জানান, জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে চিরকুটটি খোলা হবে। এরপরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যেতে পারে।

এদিকে প্রিয় শিক্ষকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। খবর ছড়িয়ে পড়ার পর বিদ্যালয়ে ছুটে আসেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। অনেক শিক্ষার্থী কান্নায় ভেঙে পড়েন।

কী কারণে বিল্লাল হোসেনের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার হওয়া চিরকুট এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ