শিবপুর ডিসি রোডে পৌরসভার ময়লার ভ্যান- সি এন জি সংঘর্ষ, গুরুতর আহত সিএনজি চালক
তাসনীম রহমান
শিবপুর (নরসিংদী)
৩ জুন রাত ৮ ঘটিকায় শিবপুর উপজেলার ডিসি রোড সংলগ্ন এলাকায় পৌরসভার একটি ময়লার ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় ডিসি রোড এলাকায় দ্রুতগতিতে চলা একটি সিএনজি অটোরিকশা পৌরসভার ময়লা বহনকারী ভ্যানের সঙ্গে সংঘর্ষে হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং চালক (নূর মোহাম্মদ) গুরুতর আহত হন। পরবর্তীতে শিবপুর ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে উপস্থিত হয়ে হাইড্রোলিক মেশিনের সাহায্যে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি থেকে চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘটনাস্থলে দেখা যায়, সংঘর্ষের ফলে সিএনজিটির সামনের অংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে।
স্থানীয়দের অভিযোগ, রাতের বেলায় সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা, পৌরসভার ময়লার গাড়ির যেখানে সেখানে পার্কিং, অসতর্ক চালনা এবং ভারী যানবাহনের চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। তারা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং যানবাহন চলাচলে অধিক সতর্কতা নিশ্চিত করার দাবি জানান।
শিবপুরে অতীতেও বিভিন্ন ধরনের সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে, যা সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |