| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে প্লাস্টিক ফ্যাক্টরী ও বসত ঘরে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 31-05-2026 ইং
  • 932 বার পঠিত
শিবপুরে প্লাস্টিক ফ্যাক্টরী ও বসত ঘরে  আগুন, অর্ধ কোটি  টাকার ক্ষতি
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিবপুরে প্লাস্টিক ফ্যাক্টরী ও বসত ঘরে  আগুন, অর্ধ কোটি  টাকার ক্ষতি 


নিজস্ব প্রতিবেদক


নরসংদীর শিবপুরের কারারচরে প্লাস্টিক কারখানা ও বশত ঘর দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ৩১ মে রবিবার রাত চারটার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের পাশে  শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর সুলতানা ফিলিং স্টেশন এর সামনে ভাই ভাই প্লাস্টিক কারখানা,  প্লাস্টিকের বিভিন্ন মালামালসহ দুটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে নরসিংদী সদর, শিবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে, জানা যায়, কারখানাতে কোন  লোকজন ছিল না।ঈদের ছুটি ছিল। কারখানাও বন্ধ ছিল। রবিবার রাত চারটার দিকে কারখানার আশপাশের লোকজন কারখানায় আগুন দেখতে পেয়ে ডাক চিতকার করে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়।কারখানার মালিক  শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গুপ্ত পাড়ার মাতু মিয়ার ছেলে  মোঃ মোস্তফা মিয়া জানান, ঈদের ছুটির কারণে তার কারখানা বন্ধ ছিল।কারখানার সাথেই তার দুটি টিনসেড বসত ঘর ছিল। সেখানে কেউ ছিল না। 

রবিবার রাত চারটার দিকে আমি খবর পাই আমার কারখানা ও ঘরে আগুন লেগেছে। আগুনে আমার কারখানা ও ঘর পুড়ে যায়। এতে আমার প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমার ধারণা দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি। শিবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম উতপল জানান, রবিবার রাত চারটায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতির ধারণা করা হচ্ছে। কি কারনে আগুন লেগেছে, তা তদন্তের পর বলা যাবে। শিবপুর মডেল থানার এসআই কামরুজ্জামান জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি।আগুন লাগার কারণ তদন্তের পর বলা যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ