ভলোবাসার স্বপ্ন চিনাদীতে নিরাপদ পার্কিংয়ের অভাব, নৌকা ভ্রমণ থেকে বঞ্চিত হচ্ছেন পর্যটকরা
নিজস্ব প্রতিবেদক, শিবপুর :
ভলোবাসার স্বপ্ন চিনাদী বর্তমানে শিবপুর উপজেলার অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে এখানে ভিড় জমায় দূর-দূরান্ত থেকে আসা শত শত দর্শনার্থী ও পর্যটক। বিশেষ করে বিকেল বেলার নৌকা ভ্রমণ এখানকার অন্যতম প্রধান আকর্ষণ।
প্রতিদিনের মতো ছুটির দিনগুলোতে অসংখ্য বাইকার দলবেঁধে মোটরসাইকেল নিয়ে সেখানে ঘুরতে আসেন। তবে দর্শনার্থীদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা না থাকায় অনেকেই মোটরসাইকেল রেখে নৌকা ভ্রমণে যেতে সাহস পান না। ফলে কাঙ্ক্ষিত আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
বিভিন্ন বাইকার ও দর্শনার্থীরা জানান, নির্দিষ্ট ও নিরাপদ পার্কিং ব্যবস্থা না থাকায় সারাক্ষণ বাইকের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। অনেক সময় নৌকায় উঠলেও দ্রুত ফিরে আসতে হয়। এতে বিনোদনের পরিবেশ নষ্ট হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত নিরাপদ পার্কিং ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তাকর্মী নিয়োগ করা হলে পর্যটকদের ভোগান্তি কমবে এবং বিনোদন কেন্দ্রটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।
পর্যটকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |