| বঙ্গাব্দ
ad728
ad728

নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় মা-সন্তানের মর্মান্তিক মৃত্যু, শোকে ভেঙে পড়লেন স্বামী-

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 29-05-2026 ইং
  • 1315 বার পঠিত
নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় মা-সন্তানের মর্মান্তিক মৃত্যু, শোকে ভেঙে পড়লেন স্বামী-
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় মা-সন্তানের মর্মান্তিক মৃত্যু, শোকে ভেঙে পড়লেন স্বামী-

আসাদুজ্জামান আসাদ


নরসিংদীতে ঈদযাত্রা ঘিরে ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন এক নারী ও তার শিশু সন্তান। এ ঘটনায় আহত না হলেও শোকে মুহ্যমান হয়ে পড়েছেন নিহত নারীর স্বামী ও পরিবারের সদস্যরা।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিহত স্ত্রীর মরদেহ কাঁধে তুলে নিয়েছেন স্বামী। এ সময় তিনি উপস্থিত লোকজনকে কাঁদতে কাঁদতে বলেন, “আমার সন্তানের লাশটা বুকে দেন ভাই।” সঙ্গে সঙ্গে এক ব্যক্তি শিশুটির মরদেহ বাবার বুকে তুলে দেন। হৃদয়বিদারক সেই দৃশ্যে উপস্থিত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, এক হাতে স্ত্রীর মরদেহ বহন করছেন, অন্য হাতে ধরে আছেন কান্নারত আরেক কন্যা সন্তানের হাত। ঈদের আনন্দমুখর যাত্রা মুহূর্তেই রূপ নেয় শোকের মাতমে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারটি ঈদ উপলক্ষে যাত্রাপথে ছিলেন। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশ করছেন

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ