| বঙ্গাব্দ
ad728
ad728

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন জট, অনিশ্চয়তায় এনটিআরসিএর ভাইভা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 07-05-2026 ইং
  • 7503 বার পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন জট, অনিশ্চয়তায় এনটিআরসিএর ভাইভা
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগে নতুন জট, অনিশ্চয়তায় এনটিআরসিএর ভাইভা


(নিজস্ব প্রতিবেদক)


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ভাইভা শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের বিষয় সামনে আসায় আপাতত ভাইভা কার্যক্রম থেমে আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ পরিস্থিতিতে ভাইভা শুরুর প্রস্তুতি নিয়ে আজ সপ্তাহের শেষ দিনে আর কোনো অগ্রগতি হয়নি। এমনকি ভাইভা কার্যক্রম শুরু না করতেও মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও আজ ভাইভার তারিখ চূড়ান্ত হওয়ার কথা ছিল।

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ভাইভা কবে শুরু হবে—এ নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র  জানায়, আগামী ১০ মে থেকে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু করার পরিকল্পনা ছিল। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ১৪টি বোর্ডের মাধ্যমে দুই শিফটে ভাইভা নেওয়ার প্রস্তুতি ছিল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফট এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটে ভাইভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রতিটি বোর্ডে প্রতিদিন প্রায় ৪০ জন করে প্রার্থীর ভাইভা নেওয়ার পরিকল্পনা করা হয়।

কতদিন সময় লাগতে পারে— এমন প্রশ্নের জবাবে সূত্রটি জানায়, প্রতিদিন দুই শিফটে ভাইভা নেওয়া হলে পুরো কার্যক্রম শেষ করতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে।

এর আগে এনটিআরসিএ’র ব্যবস্থাপনায় গত ১৮ এপ্রিল ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ এর এমসিকিউ পরীক্ষা ঢাকার ৯টি ভেন্যুতে চারটি স্লটে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন প্রার্থী।

গত ২২ এপ্রিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে মোট উত্তীর্ণ হন ১৪ হাজার ৯৪২ জন পরীক্ষার্থী। পদভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর (মেধাক্রম অনুযায়ী নয়) এনটিআরসিএ’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তির ভিত্তিতেই আবেদন গ্রহণ ও পরীক্ষা আয়োজন করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ