বাড়ৈ গাঁও নাইট ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
বাড়ৈগাঁও তরুণ সমাজের উদ্যোগে বাড়ৈ গাঁও নাইট ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৬অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল রোজ মঙ্গবার সন্ধ্যা ৭ ঘটিকায় বাড়ৈগাঁও জামিউল উলুম সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে খেলাটি অনুষ্ঠিত হয় । উক্ত খেলায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও বাজারে ব্যবসায়ী জনাব ইব্রাহিম মিয়া,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক জনাব হায়াত উল্লাহ প্রধান।উদ্বোধন করেন চক্রধা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও মোহর পাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব হোসাইন মোঃ মোস্তফা ফিরোজী। উক্ত খেলার পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন জনাব শামসুজ্জামান হাসান,সহকারী অধ্যাপক (মেডিসিন), মেডিসিন ও ডায়াবেটিক বিশেষজ্ঞ, পিজি হাসপাতাল, ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান প্রবাসী, শিবপুর উপজেলার সাবেক জামায়াত আমির জনাব জহিরুল হক, শিবপুর প্রেস ক্লাবের সদস্য জনাব মানজুর হোসাইন,জনতা ব্যাংক ঢাকা শাখার সিনিয়র অফিসার জনাব সৈকত প্রধান,শিবপুর আল-হেরা একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব আসাদুজ্জামান,চক্রদা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব শাহাদত হোসাইন, জামাযাত নেতা কে এম আমজাদ হোসাইন, শিবপুর উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি জনাব আখতার হোসেন সহ জামায়াত ও বি এন পির স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত খেলাটি রাকিব, শান্ত, মাসুম ও আওলাদ এই চারটি গ্রুপের মধ্যে অনুষ্ঠিত হয়।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |