| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা, দুই দোকানীকে জরিমানা

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 31-03-2026 ইং
  • 9280 বার পঠিত
শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা,  দুই দোকানীকে জরিমানা
ছবির ক্যাপশন: শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা, দুই দোকানীকে জরিমানা

শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা,

দুই দোকানীকে জরিমানা 


মানজুর হোসাইন ( শিবপুর)

‎জেলা এনএসআই নরসিংদী কার্যালয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে ৩১ মার্চ রোজ মঙ্গলবার বেলা১৩:৩০-১৫:৩০ ঘটিকা পর্যন্ত নরসিংদী'র শিবপুর উপজেলাধীন দুলালপুর বাজার এলাকায় 'কাসেম এন্টারপ্রাইজ' নামে একটি দোকানে খোলাবাজারে জ্বালানি তেল বিক্রয়ের অভিযোগে  বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

‎উক্ত অভিযানকালে শিবপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছাঃ ফারজানা ইয়াছমিন এর নেতৃত্বে "কাসেম এন্টারপ্রাইজ" এর মালিক কাসেম'কে অননুমোদিত এবং বিএসটিআই কর্তৃক মূল্য নির্ধারিত না থাকায় এবং গোডাউনে অবৈধভাবে ২০০ লিটার ডিজেল তেল  মজুদ করায় ৮০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।

‎পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে এবং তার উপস্থিতিতে নির্ধারিত মূল্যে (প্রতি লিটার ১০০ টাকা) স্থানীয় জনসাধারণের কাছে উল্লিখিত ২০০ লিটার ডিজেল বিক্রি করা হয়। 

‎ অপরদিকে অদ্য ১৩২০ ঘঃ দুলালপুর মোড়ে অবস্থিত মোতাহার সুইটস নামক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (মিষ্টি ও সিঙ্গারা) তৈরী ও বিক্রি করায় দোকান মালিক'কে ৫০০০টাকা জরিমানা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ