| বঙ্গাব্দ
ad728
ad728

দুলালপুর ইউনিয়নে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 28-03-2026 ইং
  • 21723 বার পঠিত
দুলালপুর ইউনিয়নে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
ছবির ক্যাপশন: দুলালপুর ইউনিয়নে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত।

দুলালপুর ইউনিয়নে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত। 


মানজুর হোসাইন (শিবপুর)


দুলালাপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদ উপলক্ষে এক ব্যতিক্রমী  আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

২৮ মার্চ রোজ শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় লাখপুর বেরিবাঁধে আলো ঝলমল পরিবেশে লাখপুর দ্বীপ রেস্টুরেন্টে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি শিবপুর উপজেলার আমির  মাওলানা মোস্তাফিজ কাওছার ভাই,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা জামাতের সূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আতাউর রহমান,দুলালপুর ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মনজুর হোসেন। সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়নের আমির মাওঃ বাহার উদ্দিন মাসুদ।  

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং সাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। ঈদের আনন্দ ভাগাভাগি, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং দ্বীনি আলোচনা অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল।

অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন বাতিঘরের শিল্পী রহমত উল্লাহ টিটু ও হাসান খন্দকার।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ