শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া তামিরুল মিল্লাত দাখিল মাদ্রাসায় স্বাস্থ্য সচেতনতা, মাদকাসক্তি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবুল হারিস রিকাবদার। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার জনাব হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হারিস রিকাবদার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মাদকাসক্তির কুফল, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলা, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে এবং কিশোর গ্যাং ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মাদকমুক্ত সমাজ গঠন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সুস্থ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |