শিবপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা,দুই মিষ্টি দোকানীকে জরিমানা
শিবপুর প্রতিনিধি
০৭অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শিবপুর উপজেলার এসিল্যান্ড জনাব মোঃ সামিউর রহমান।
অভিযানে বিএসটিআই আইন, ২০১৮ এর ধারা ৩০ অনুযায়ী অসত্য তথ্য প্রদানের মাধ্যমে খাদ্য বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫২ অনুযায়ী ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও রসের হাড়ি মিষ্টান্ন ভান্ডারে-এ অপরাধ পরিলক্ষিত হয়।
উক্ত অপরাধে ২টি মামলা দায়ের করে প্রতিষ্ঠান দুটিকে যথাক্রমে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে মোট ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযানে বিএসটিআই, নরসিংদী এবং শিবপুর থানার একটি পুলিশ টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কতৃপক্ষ।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |