আন্ডারপাসের নিচে অবৈধভাবে যানবাহন রাখায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
তাসনিম রহমান: নরসিংদীর শিবপুর কলেজ গেইট ফ্লাইওভারের নিচে অবৈধভাবে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে সড়কের বিভিন্ন স্থানে নিয়মবহির্ভূতভাবে রাখা যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারের নিচে বিভিন্ন ধরনের যানবাহন রেখে দখল করে রাখার কারণে পথচারী ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এতে যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।
এ সময় আইন অমান্য করে যানবাহন রাখার দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া সড়ক ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে সবাইকে নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করার আহ্বান জানানো হয়েছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |