| বঙ্গাব্দ
ad728
ad728

জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন শিবপুর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 20-07-2026 ইং
  • 1886 বার পঠিত
জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন শিবপুর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

জুলাই শহীদদের কবর জিয়ারত করলেন শিবপুর উপজেলা জামায়াত নেতৃবৃন্দ


নিজস্ব প্রকিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিবপুরের শহীদ হৃদয় মীর, সুজন ও হাফেজ সিয়ামের কবর জিয়ারত করেছেন শিবপুর উপজেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ।

কবর জিয়ারত শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শিবপুর উপজেলা ওলামা বিভাগের প্রধান মাওঃ আঃ মোমেন।এ সময় শিবপুর উপজেলা জামাযাত আমীর মাওঃ মোস্তাফিজুর রহমান কাওসার বলেন, যাঁদের রক্তের বিনিময়ে আজ দেশের রাজনৈতিক ও প্রশাসনিক হয়রানিমুক্ত স্বাভাবিক পরিবেশ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে, তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

দোয়া মাহফিলে মহান আল্লাহর কাছে শহীদদের শাহাদাত কবুল করার, তাঁদের জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করার এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য ধৈর্য ও শক্তি কামনা করা হয়। একই সঙ্গে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক কামনা করা হয়।

এ সময় শিবপুর উপজেলা জামায়াত, ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ