| বঙ্গাব্দ
ad728
ad728

নরসিংদীর শিবপুরে শুরু হচ্ছে পুরাতন মোটরসাইকেলের হাট

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 18-06-2026 ইং
  • 168 বার পঠিত
নরসিংদীর শিবপুরে শুরু হচ্ছে পুরাতন মোটরসাইকেলের হাট
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

নরসিংদীর শিবপুরে শুরু হচ্ছে পুরাতন মোটরসাইকেলের হাট

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলাসহ পার্শ্ববর্তী এলাকার সকল বাইক প্রেমী ও ক্রেতা-বিক্রেতাদের জন্য আসছে এক দারুণ সুখবর। মোটরসাইকেল কেনাবেচাকে আরও সহজ ও উৎসবমুখর করতে শিবপুরে প্রথমবারের মতো যাত্রা শুরু করছে ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের এক বিশাল হাট।


আগামী ১লা জুলাই ২০২৬, রোজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এই জমজমাট হাট। স্থান: ঐতিহাসিক পুটিয়া বাজার (পুরাতন গরুর হাট), শিবপুর, নরসিংদী।


উদ্যোক্তারা জানিয়েছেন, নরসিংদী ও এর আশেপাশের অঞ্চলের বাইক চালক এবং ক্রেতাদের সুবিধার্থেই এই বিশাল হাটের আয়োজন করা হয়েছে। এখন থেকে সাশ্রয়ী মূল্যে পছন্দের বাইক কিনতে বা নিজের ব্যবহৃত বাইকটি ন্যায্য মূল্যে বিক্রি করতে আর দূর-দূরান্তে ছুটতে হবে না।


ক্রেতা ও বিক্রেতারা সরাসরি দরদাম করে সম্পূর্ণ নিরাপদ ও ঝামেলাহীন পরিবেশে বাইক কেনাবেচা করতে পারবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ