শিবপুরে লটকন গাছ কাটাকে কেন্দ্র করে সাবেক ছাত্রনেতার বাবাকে পিটিয়ে হত্যা, আটক ১
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর শিবপুর উপজেলার যোশর ইউনিয়নে লটকন গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গিয়াস উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত গিয়াস উদ্দিন যোশর ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা মশিউর রহমানের বাবা।
সোমবার (০১ জুন) সকালে উপজেলার যোশর ইউনিয়নের শরীফপুর ও পুরাতন আটাশিয়া এলাকার মধ্যবর্তী স্থানে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে ফাইজুল নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি লটকন গাছ ও বাগান নিয়ে স্থানীয় কিছু ব্যক্তির সাথে গিয়াস উদ্দিনের পরিবারের বিরোধ চলছিল।
নিহতের ছেলে সাবেক ছাত্রনেতা মশিউর রহমান জানান, শরীফপুর এলাকার আমান উল্লাহ ও হযরত আলী সরাসরি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। হামলার পর থেকেই তারা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন।
ঘটনার পর পরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুরাতন আটাশিয়া এলাকার ফাইজুল নামে এক অভিযুক্তকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে শিবপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ (সোমবার) নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে নিতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহ বাড়িতে পৌঁছালে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানা গেছে নিহতের পরিবারের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |