| বঙ্গাব্দ
ad728
ad728

পুটিয়ায় ৭ বছরের শিশু যৌন হয়রানির শিকার ,গ্রেপ্তার ১

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 29-05-2026 ইং
  • 1278 বার পঠিত
পুটিয়ায় ৭ বছরের শিশু যৌন হয়রানির শিকার ,গ্রেপ্তার ১
ছবির ক্যাপশন: সংগৃহিত ছবি

পুটিয়ায় ৭ বছরের শিশু যৌন হয়রানির শিকার ,গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

 

শিবপুরে গাছ থেকে  আম দেওয়ার কথা বলে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামে আলামিনের গ্যারেজে এই ঘটনা ঘটে। আর এই ঘটনায় শিবপুর মডেল থানায় শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মমলাটি নথিভুক্ত করা হয়। ঘটনায় জড়িত জজ মিয়া (৪২) পুটিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুটির মা জানান,  শুক্রবার  সকাল ১১ টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশীর গাছ থেকে আম কুড়াতে গেলে অভিযুক্ত জজ মিয়া ওই শিশুকে বেশি করে আম দেওয়ার প্রলোভন দেখিয়ে আল আমিনের অটোর গ্যারেজের ভেতরে নিয়ে যায়। গ্যারেজে নিয়ে চৌকির উপর বসিয়ে জজ মিয়া তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে জোরপূর্বক চেষ্টা চালায়। এক পর্যায়ে শিশুটি পানি খাবে বলিয়া ভয়ে বাহির হইয়া বাড়ীতে চলে যায়। বাড়ীতে গিয়া কান্নারত অবস্থায়  মায়ের কাছে ঘটনা বলে। সাথে সাথে বিষয়টি স্থানীয় লোকদের নিকট তা ছড়িয়ে পরে।এই কথা শুনে স্থানীয়রা বিবাদী জজ মিয়াকে আটক করে পুলিশ কে খবর দিলে পুলিশ গিয়ে তাকে  ধরে থানায় নিয়ে আসে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া  বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ