শিবপুরে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় ৭০ বছরের বৃদ্ধ গ্রেফতার
নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নে ৭ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে আতিকুর রহমান সেতেরা (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আতিকুর রহমান উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে হাবিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত আতিকুর রহমান সেতেরা একজন স্থানীয় দোকানদার। ভুক্তভোগী ওই শিশুটি তার দোকানে কেনাকাটা করতে গেলে আতিকুর তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতর নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আতিকুর রহমান সেতেরাকে গ্রেফতার করে।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনূর মিয়া জানায়, অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |