| বঙ্গাব্দ
ad728
ad728

শিবপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ দৈনিক শিবপুর দর্পণ
  • আপডেট টাইম : 27-03-2026 ইং
  • 10144 বার পঠিত
শিবপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠান অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: শিবপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত

শিবপুর প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী  অনুষ্ঠান অনুষ্ঠিত 


মানজুর হোসাইন (শিবপুর)


নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর প্রেসক্লাবের  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৭ মার্চ রোজ শুক্রবার বিকেল পাঁচ ঘটিকায় শিবপুর প্রেসক্লাব অফিস কক্ষে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন শিবপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব আসাদুজ্জামান আসাদ। 

প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃ মাহবুব খানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবপুর প্রেসক্লাবের  প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে নির্বাহী সদস্য জনাব নুরুল ইসলাম নূর চান। 

উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সদস্যদের কে উন্মুক্ত আলোচনা করার সুযোগ দেয়া হয়। 

এতে সকল সদস্যগণ মন খুলে তাদের ঈদের আনন্দকে সকলের সাথে শেয়ার করেন। 

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে ফটো সেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক শিবপুর দর্পণ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ