" ইউনিটি ফর সোসাইটির আলোচনা সভা ও ইফতার মাহফিল"
মানজুর হোসাইন, শিবপুর
পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীর শিবপুর উপজেলার খড়িয়া এলাকায় সামাজিক সংগঠন “ইউনিটি ফর সোসাইটি”র উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিকেলে খড়িয়া হাই স্কুল এন্ড কলেজের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, সমাজসেবক, তরুণ স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। তারা আরও বলেন, সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বক্তারা “ইউনিটি ফর সোসাইটি”র বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সংগঠনটি যেন এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখে—সে প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
উল্লেখ্য, “ইউনিটি ফর সোসাইটি” দীর্ঘদিন ধরে বৃক্ষ রোপন, কন্যা দায়গ্রস্থ, অসহায়দের পাশে দাড়ানোসহ নানাবিদ মামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |