শিবপুরে কংক্রিট মিক্সিং প্লান্টের কালো ধোয়া ও ধূলাবালুতে অতিষ্ঠ জনজীবন
মানজুর হোসাইন
নরসিংদীর শিবপুর পৌর এলাকার কুমারটেক নামক স্থানে বেশ কয়েকবছর ধরে চলছে এই কংক্রিট মিক্সিং প্লান্টের কার্যক্রম।সরেজমিনে গিয়ে দেখা যায়,এই প্লান্টের ধূলাবালি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পুরো এলাকাবাসী ও পথচারীদের স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তুলেছে।একই সাথে প্লান্টের কালো ধোয়া তো আছেই।এতে করে আশ্রাফপুর চাকবাড়ি ও দীঘিরপাড়বাসীর জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।তাছাড়াও এই পথ দিয়ে নিত্য চলাচল করেন আর ৫-৬ টি গ্রামের মানুষ।ধূলাবালি ও কালো ধোয়ার কারণে এই এলাকার স্কুলের ছাত্রছাত্রী, বৃদ্ধ ও সাধারণ মানুষের স্বাস্থ্যহানির সম্ভাবনা রয়েছে।এলাকাবাসী এই কালো ধোয়া ও ধূলাবালি থেকে মুক্তি চায় বলে জানিয়েছেন।
| ফজর | 04:31 am ভোর |
|---|---|
| যোহর | 12:10 pm দুপুর |
| আছর | 04:45pm বিকাল |
| মাগরিব | 06:15 pm সন্ধ্যা |
| এশা | 07:30 pm রাত |
| জুম্মা | 1:30 pm দুপুর |